স্টাফ রিপোর্টার ::

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) এর সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক জালালাবাদের প্রধান আলোকচিত্রী হুমায়ুন কবির লিটন। তিনি ২০২৫-২০২৭ সালের জন্য নতুন কমিটির দায়িত্ব পেলেন।

শনিবার (১৮ মে) বিপিজেএ’র দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে অনুষ্ঠিত নির্বাচনে মোট ২৭ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। এতে হুমায়ুন কবির লিটন সর্বোচ্চ ২৪ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন।

নির্বাচনে সভাপতি পদে নাজমুল কবীর পাভেল ২২ ভোট পেয়ে জয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী দুলাল হোসেন পেয়েছেন ৫ ভোট। সহ-সভাপতি পদে হুমায়ুন কবির লিটন ২৩ এবং শেখ আব্দুল মজিদ ১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্য প্রার্থীদের মধ্যে মো. নুরুল ইসলাম ৮ ভোট ও শাহ মো. কয়েস আহমদ ৩ ভোট পান।

সাধারণ সম্পাদক পদে আশকার ইবনে আমিন লস্কর রাব্বী ২০ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মো. নুরুল ইসলাম পেয়েছেন ৭ ভোট। কোষাধ্যক্ষ পদে জাবেদ আহমদও ২০ ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে প্রতিদ্বন্দ্বী মো. শাহীন আহমদ পেয়েছেন ৭ ভোট।

নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও পেশাদারিত্বপূর্ণভাবে পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *