নির্বাচন কমিশনে আপিলে প্রার্থীতা ফিরে পেয়েছেন সিলেট-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী এহতেশাম হক।

রোববার নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করে। এরআগে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার মনোনয়ন পাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।

আপিলে মনোনয়ন বৈধ হওয়ার তথ্য নিশ্চিত করে এহতেশাম সিলেটটুডেকে বলেন, নির্বাচন কমিশন আমার মনোনয়ন বৈধ হওয়ার মাধ্যমে প্রমাণিত হলো সিলেটের রিটার্নিং কর্মকর্তা আমার সাথে অবিচার করেছিলেন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১০ দলীয় জোটের সাথে সমঝোতার মধ্যমে এনসিপি ২৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে। আরও কয়েটি আসনে এনসিপি থেকে প্রার্থী দেওয়া হবে। সিলেট-১ নিয়েও আমি আশাবাদী।

এনসিপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এহতেশাম দলটির নির্বাচনী ইশতেহার কমিটির প্রধান। দ্বৈত নাগরিত্ব ইস্যুতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা। ৪ জানুয়ারি যাছাইবাছাই কালে এহতেশাম হকের মনোনয়ন বাতিল হয়।

এরপর ৬ জানুয়ারি সংবাদ সম্মেলন করে লেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের বিরুদ্ধে বৈষম্য ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেন এহতেশাম হক।

 

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *