সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থী বালাগঞ্জে ছুরিকাঘাতে নিহত হয়েছেন।সোমবার (১২ জুন) বিকেল সাড়ে চারটার দিকে বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের বনগাঁও গ্রামে মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে।

 

 

নিহত বিশ্ববিদ্যালয় ছাত্রের নাম আতিকুর রহমান (২৫)। বনগাঁও গ্রামের এখলাছুর রহমানের পুত্র এবং নর্থ ইস্ট ইউনিভার্সিটির সিএসই দ্বিতীয় বর্ষের ছাত্র।

পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, সোমবার সকালে আতিকুর রমান একটি বিদ্যালয়ে ইন্টারভিউ শেষ করে বাড়ি ফেরার পথে কয়েকজন যুবক তাকে ছুরিকাঘাত করেন।

 

 

এরপর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যা ছয়টার দিকে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক আতিকুরকে মৃত ঘোষণা করেন।

 

 

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে বাড়ির প্রতিবেশীর সঙ্গে পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আমার দুইজনকে আটকও করেছি। ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *