সিলেট রেঞ্জের ডিআইজি পদে পরিবর্তন আনা হয়েছে। নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পাচ্ছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)-এর কমিশনার মো. জিললুর রহমান।
অন্যদিকে, সিলেটের বর্তমান ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ রদবদলের আদেশ দেওয়া হয়।
একইদিন পৃথক আরেক প্রজ্ঞাপনে ১২ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগসহ মোট ৩৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
এতে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নৌ পুলিশের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। আর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রিয়াজুল ইসলামকে মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর ডিআইজি মোহা. ফয়েজুল কবির। এছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিআইজি মো. আশিক সাঈদ। বিদায়ী বিএমপি কমিশনার মো. শফিকুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যেও রদবদল আনা হয়েছে। সিআইডির মো. আবুল বাশার তালুকদারকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে ডিআইজি পদে পদোন্নতি পাওয়া সানা শামীনুর রহমানকে সিআইডিতে দায়িত্ব দেওয়া হয়েছে।
জেলা পর্যায়েও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। পঞ্চগড়ের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন এপিবিএন-২-এর মো. মিজানুর রহমান। জয়পুরহাটের দায়িত্ব পেয়েছেন রেলওয়ে পুলিশের শাহনাজ বেগম এবং পাবনার নতুন এসপি হয়েছেন মো. মফিজ উদ্দিন।
এছাড়া নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি ও ফেনী জেলাতেও নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের উপসচিব স্বা
