সিলেটে মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের সুন্দ্রগাও এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৬ জন পুরুষ ও ১ জন নারী। ঘটনাস্থলে ৫ জন, হাসপাতালে নেয়ার পথে ১ জন এবং ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা ১ জন মারা যান।

এদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র সহকারী শিক্ষক এবং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের নিকহা রেজিস্ট্রার কাজী আমির উদ্দিন (৩৯), কোম্পানীগঞ্জের পূর্ব টুকেরবাজারের ইসলামপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে অটোরিকশার চালক কালন মিয়া (৩৬), টুকের গাঁও এলাকার বাসিন্দা রিতা বেগম ও উত্তর রণীখাইল এলাকার বাসিন্দা ইদ্রিছ আলী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পিয়াইনগুল কলিমউল্লাহ উচ্চ বিদ্যালয়ের উত্তরে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ভোলাগঞ্জগামী মাইক্রোবাসটির সামনের ডানপাশের চাকা ফেটে যায়। তখন বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যান দুটি ছিটকে খালে পড়ে গেলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও একজন, হাসপাতালে ১ জন। বাকিরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে.এম. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *