সিলেটে গত ৩২ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) অভিযান চালিয়ে মোট ৬৯ জনকে গ্রেপ্তার ও আটক করেছে পুলিশ। তাদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার অভিযুক্ত, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে জড়িত ব্যক্তিরা রয়েছেন।
মঙ্গলবার বিকালে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রবিবার দিবাগত রাত ১২টার পর থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ৮ জন, ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার ১০ জন, সন্দেহভাজন ৪ জন, হকার ৭ জন এবং মেট্রোপলিটন অধ্যাদেশ আইনে দায়েরকৃত মামলার ৩১ জন আসামি রয়েছেন।
গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম।
