হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার একটি কেথলিক মিশনে গরু চুরির পর সেটি জবাই করে মাংস নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হলেও এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মিশন সূত্রে জানা যায়, গত ১ মে গভীর রাতে উপজেলার সুদিয়াখলা এলাকায় অবস্থিত সাধু ফ্রান্সিস জিবিআর কেথলিক মিশনের গোয়ালঘরের তালা ভেঙে একটি ষাঁড় চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মিশনের পেছনের নির্জন স্থানে গরুটি জবাই করে মাংস নিয়ে পালিয়ে যায় তারা। ঘটনাস্থলে গরুর কিছু অবশিষ্টাংশ পড়ে থাকতে দেখা গেছে।

মিশনের ব্যবস্থাপক সুমন সরকার জানান, মিশনের অর্থায়নে কয়েকটি গবাদিপশু পালন করা হচ্ছিল। চুরি হওয়া ষাঁড়টির আনুমানিক মূল্য প্রায় ৮০ হাজার টাকা।

মিশনের ইনচার্জ ফাদার মার্কাস মুরমু বলেন, মিশনে কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি দাতাদের সহায়তায় একটি প্রতিবন্ধী শিশু উন্নয়ন কেন্দ্র পরিচালিত হচ্ছে। এ ধরনের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

তিনি আরও বলেন, মিশনে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও সেবামূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। কিন্তু এমন ঘটনায় কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ ঘটনায় গত ২ মে বিকেলে শায়েস্তাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তাধীন রয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *