নিজস্ব প্রতিবেদক
সিলেট: হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের কার্যালয়ে সোমবার বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশগ্রহণ করেন সিলেট রিজিয়নের আওতাধীন সকল থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য। সভার সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মো. রেজাউল করিম।

সভায় সভাপতিত্বকালে এসপি সকল সদস্যদের উত্থাপিত সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

সমাপনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, “আপনাদের সকলের সহযোগিতায় একটি সুশৃঙ্খল ও নিরাপদ মহাসড়ক উপহার দেয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। আপনারা মহাসড়কে এমন কোনো কাজ করবেন না যা আমাদের বিব্রত করে এবং পুলিশ বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করে। আপনাদের সমস্যাগুলো আমরা সমাধানের চেষ্টা করবো; তবে কোনো অপেশাদার আচরণের কারণে হাইওয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে এর দায় সংশ্লিষ্ট সদস্যকেই নিতে হবে।”

তিনি আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “মহাসড়কে কোনো পুলিশ সদস্য চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে গ্রেপ্তার করা হবে এবং হাতে হ্যান্ডকাফ পড়িয়ে জেলে পাঠানো হবে।”

সভায় উপস্থিত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রাখা, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসেবায় সর্বোচ্চ সততা প্রদর্শনের আহ্বান জানান এসপি মো. রেজাউল করিম।

 

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *