সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম অতিরিক্ত মহাপরিদর্শক (গ্রেড-২) পদে উন্নীত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত সুপিরিয়র সিলেকশন বোর্ডের বৈঠকে পুলিশের ১২ জন কর্মকর্তাকে এই পদে পদোন্নতির জন্য সুপারিশ করা হয়, যা প্রধান উপদেষ্টা ১৭ মে অনুমোদন করেন।
রেজাউল করিম ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর এসএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পদোন্নতির পর ১৯ মে তিনি সহকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।
সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান তাঁকে প্রথমে শুভেচ্ছা জানান। এরপর এসএমপি সদর দপ্তরে পুলিশ সদস্য ও সাধারণ মানুষ তাঁর নতুন পদোন্নতির জন্য অভিনন্দন জানান।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৮ মে ২০২৫ সালের প্রজ্ঞাপনে রেজাউল করিমসহ মোট ১২ জন কর্মকর্তার অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) পদে পদোন্নতির তথ্য জানানো হয়।
এই পদোন্নতিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ পরিবারের জন্য গর্বের অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *