সিলেটের কোম্পানীগঞ্জে পানিতে ডুবে সাহিদুল নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের ১নং রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সাহিদুল ওই গ্রামের রমজান আলীর ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সাহিদুল বাড়ির লোকজনের অগোচরে পুকুর ঘাটে খেলছিল। একপর্যায়ে পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তাকে ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *