সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিপন বিশ্বাস (২৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে টমটম চার্জার খুলতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে হাত লাগলে ঘটনাস্থলেই তিনি গুরুতরভাবে আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিপন বিশ্বাস জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া গ্রামের বাসিন্দা এবং বাবুল বিশ্বাসের ছেলে। জীবিকা নির্বাহের জন্য তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো টমটম গাড়ি চার্জ থেকে খুলছিলেন শিপন। এ সময় দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, এটি প্রাথমিকভাবে দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *