সিলেটের জকিগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে মাহমুদ আলী (৬৫) নামে এক বৃদ্ধের রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার আটগ্রামের মাদারনগর এলাকার একটি ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নিহত মাহমুদ আলী পার্শ্ববর্তী কানাইঘাট উপজেলার বড়চাতল গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। মরদেহের পাশে তার ব্যবহৃত টর্চ লাইট, জুতা এবং একটি হ্যান্ড গ্লাভস পাওয়া যায়। পরে মাহমুদ আলীর পরিবারের সদস্যরা এসে মরদেহটি শনাক্ত করেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর মাহমুদ আলীর বাড়িতে এক অচেনা ব্যক্তি আসেন। পরে ওই ব্যক্তির সঙ্গে মাহমুদ আলী বাড়ি থেকে বের হন এবং এরপর থেকে আর ফিরে আসেননি। রাতভর খোঁজাখুঁজির পর শনিবার ধানক্ষেতে তার লাশ পাওয়া যায়।

ঘটনার পর গ্রামজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অনেকেই এটি স্বাভাবিক মৃত্যু নয় বলে সন্দেহ প্রকাশ করেছেন। তাঁদের ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে হত্যার পেছনে কারা জড়িত, তা নিয়ে এখনো ধোঁয়াশা বিরাজ করছে।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “আমরা মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ গুরুত্বসহকারে বিষয়টি খতিয়ে দেখছে।”

এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তবে পুলিশ তদন্ত শুরু করেছে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের চিহ্নিত করতে কাজ করছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *