নিজস্ব প্রতিবেদক :মৌলভীবাজারের বড়লেখায়
সামাজিক কাজে বরাবরের মতো অগ্রণী ভূমিকা পালনকারী সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে সহযোগিতার হাত বাড়ালো নির্মানধীন ডিমাই হাতিঝালাই জামেমসজিদে। আজ ২৩ জানুয়ারি, রোজ মঙ্গলবার বেলা ২ঃ০০ ঘটিকার সময় বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র পরিদর্শন টিম মসজিদটি পরিদর্শন শেষে এই অনুদানটির ঘোষণা দেন।
সমজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল খালিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিপার আহমদ বাদল এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা ফাউন্ডেশন ইউ.কের উপদেষ্টা সাইফ উদ্দিন সুনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র সাধারণ সম্পাদক কামরুল ইসলাম,প্রজেক্ট কো-অর্ডিনেটর শামীম আহমেদ,তরুণ সমাজসেবক ফরাস উদ্দিন, মাসুক আহমদসহ মসজিদ পরিচালনা কমিটির অপরাপর সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় কামরুল ইসলাম তাঁর বক্তব্যে বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র পক্ষ থেকে ৫০ হাজার টাকা আর্থিক অনুদানের ঘোষণা দেন।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *