নিজস্ব প্রতিনিধি, কলকাতা
২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে আবারও বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। শুক্রবার বিকেলে হিন্দু সংহতির আয়োজনে এই অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে কোনো ধরনের সংঘাতের ঘটনা ঘটেনি।

বিক্ষোভকারীরা বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগ তুলে এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং বাংলাদেশবিরোধী বিভিন্ন স্লোগান দেন। পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপ-হাইকমিশনে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপিতে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দীপু দাস হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এদিন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আয়োজিত সমাবেশে সাধু-সন্তরাও অংশ নেন। সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ না হলে এর বিরুদ্ধে আরও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

স্মারকলিপি প্রদান শেষে উপ-হাইকমিশন কার্যালয় থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেন, গুজব ছড়িয়ে হিন্দুদের ওপর নির্যাতন বরদাশত করা হবে না। বাংলাদেশে অবিলম্বে হিন্দু নির্যাতন বন্ধ করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

অন্যদিকে, একই দিন পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগে বিজেপি নেতা সুকান্ত মজুমদারের নেতৃত্বে পৃথক একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে দীপু দাস হত্যার বিচার এবং বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *