নোমান উদ্দীনঃ ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’-এর এক বছর পূর্তি উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক গণমিছিলে এবং গণসমাবেশে দলটির নেতারা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন এবং তরুণ প্রজন্মকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শূরা ও কর্ম পরিষদ সদস্য এবং মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন,

“প্রত্যেকটা বিপ্লবের পরে ভুয়া যোদ্ধা তৈরি হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে শহীদ ও পঙ্গু আন্দোলনকারীদের নিয়ে ১০ খণ্ডের একটি গ্রন্থ প্রণয়ন করেছে। বইটি ইংরেজি ও আরবি ভাষায় অনূদিত হয়েছে এবং সম্প্রতি একটি সেমিনারে তা প্রকাশিত হয়েছে।”

তিনি আরও বলেন,

“আমরা ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ পেয়েছি যেসব তরুণের অবদানে, তাদের আমরা শ্রদ্ধা জানাই। তারা যেন আগামীর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখে, সেই আহ্বান জানাচ্ছি।”

সমাবেশের অন্যান্য বক্তারা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা জামায়াতের আমীর এমদাদুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত।

বক্তব্য রাখেন:

  • বড়লেখা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফয়ছল আহমদ ও আব্দুল্লাহ আল মাহফুজ সুমন
  • অফিস সেক্রেটারি মুহাম্মদ কামাল উদ্দিন
  • শূরা সদস্য আব্দুল মোহাইমিন, মাওলানা মুজাহিদুল ইসলাম, জুবের আহমদ, রবিউল ইসলাম সোহেল
  • ছাত্রশিবিরের সাবেক নেতা জুবায়ের আহমদ
  • মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক আব্দুল ওয়াহিদ
  • বড়লেখা উপজেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ কাউছার আহমদ, এবাদুর রহমান প্রমুখ

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি হাজী হেলাল উদ্দিন, শূরা সদস্য আব্দুস সামাদ, মাওলানা আলিম উদ্দিন, আবু তাহেরসহ ইউনিয়ন পর্যায়ের জামায়াত ও ছাত্রশিবির নেতারা, স্থানীয় সাংবাদিক, প্রশাসনিক প্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, এক বছর পেরিয়ে গেলেও শহীদদের যথাযথ বিচার ও সংস্কার কাঠামো এখনও প্রতিষ্ঠিত হয়নি। তারা নতুন প্রজন্মকে স্বাধীনতার প্রকৃত অর্থ বুঝে দেশ গঠনে অংশ নেওয়ার আহ্বান জানান।

 

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *