নিজেস্ব প্রতিবেধক: জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনারোধে জনসাধারণ, চালক ও যাত্রীদের মাঝে জনস্বার্থে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) বেলা ৩ টায় নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজের তত্ত্বাবধানে পৌর শহরের উত্তর বাজারে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আমান হাসান, সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য আশফাক আহমদ, শাহাব উদ্দিন, মোহাম্মদ জাকারিয়া, ছায়দুল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় জনসাধারণ, যাত্রী ও চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণসহ ট্রাফিক আইন মানতে সকলের প্রতি বিনীত আবেদন করেন নিসচা বড়লেখা শাখার নেতৃবৃন্দ।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *