নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের বড়লেখায় বড়লেখা পঞ্চায়েত ইউনিটি বাফেলো সিটি নিউইয়র্ক- এর অর্থায়নে ৬নংবড়লেখা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গঙ্গাঁরজল গ্রামের হতদরিদ্র আইন উদ্দিন কে গৃহ নির্মাণ করে দিয়েছে। আজ ১৮ই নভেম্বর শুক্রবার বাদ জুম্মা নব নির্মিত গৃহের চাবি হস্তান্তর করেন ৬নং বড়লেখা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ফয়েজ আহমদ এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গঙ্গাঁরজল গ্রামের মুরব্বি নুর উদ্দিন, গিয়াস উদ্দিন, আব্দুস শুক্কুর,বড়লেখা বাজারের ব্যবসায়ী আলাউদ্দিন, শিক্ষক বদর উদ্দিন, আব্দুল করিম, গঙ্গাঁরজল পঞ্চায়েতের ইমাম সাহেবগন এসময় উপস্থিত বক্তাগন বড়লেখা পঞ্চায়েত ইউনিটি বাফেলো সিটি নিউইয়র্ক- এর সবাই কে ধন্যবাদ জানান তারা বলেন আপনারা আমাদের গ্রামের হতদরিদ্র আইন উদ্দিন কে গৃহ নির্মাণ করে দিয়েছেন আমরা আপনাদের কে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আপনারা আমেরিকা থেকে বড়লেখা বাসীর জন্য কাজ করছেন। আমরা আপনাদের জন্য দুওয়া করি আগামীতেআমাদের গ্রামে এইরকম আরও হতদরিদ্র কে গৃহ নির্মাণ করে দেবেন।
