নিজস্ব প্রতিবেদক মৌলভীবাজারের বড়লেখায়
বড়লেখা সরকারি কলেজ এর মসজিদের ও কলেজ এর সাউন্ড সিস্টেম এর জন্য চল্লিশ হাজার টাকা চেক প্রদান করেন বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখা এর সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী আলিম উদ্দিন।

চায়ের দেশ খ্যাত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বড়লেখা সরকারি কলেজ। বড়লেখা সরকারি কলেজ এর মসজিদের মুসল্লিদের নামাজের সময় সাউন্ড শুনতে অসুবিধা হত। বিগত কিছুদিন আগে সংক্ষিপ্ত সফরে দেশে এসে বড়লেখা সরকারি কলেজ এর নবীন বরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন।

বড়লেখা সরকারি কলেজ ছাত্রলের সাবেক সভাপতি সাবেক ছাত্রনেতা বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখা এর সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী আলিম উদ্দিন। এসময় বড়লেখা সরকারি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়াজ উদ্দিন মসজিদের সাউন্ড সিস্টেম এর বিষয় টি আলিম উদ্দিন এর কাছে বলেন, আলিম উদ্দিন সাহেব সাথে সাথেই বিষয় টি আমলে নেন। এবং তিনি প্রবাসে গিয়ে মসজিদের সাউন্ড সিস্টেম ও কলেজ এর সাউন্ড সিস্টেম এর জন্য টাকা পাঠিয়ে দিবেন

।উল্লেখ্য গত ১৭ডিসেম্বর বড়লেখা সরকারি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব নিয়াজ উদ্দিন হাতে বড়লেখা সরকারি কলেজ এর মসজিদের সাউন্ড সিস্টেম এর জন্য চল্লিশ হাজার টাকার চেক প্রদান করেন বড়লেখা উপজেলার বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ইসলাম উদ্দিন, যুবদল নেতা নাদের আহমদ, ছাত্রনেতা আরিফ আহমদ ছাত্রনেতা শাহরিয়ার ফাহিম ছাত্রনেতা শুভ আহমদ।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *