য়াত অর্থনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বাংলাদেশকে স্বাবলম্বী করতে ভূমিকা রেখেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এম সাইফুর রহমান দেশের ভঙ্গুর অর্থনীতিকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন। দুর্ভিক্ষের দেশকে উৎপাদনশীল দেশে পরিণত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান সমাজকল্যাণ সমিতির উদ্যোগে এম সাইফুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, পদ্মাসেতু, ফ্লাইওভার ও মেগাপ্রকল্পের নামে বিদেশ থেকে ঋণ নিয়ে এসে সেই টাকা তছরুপ করা হয়। ছেলে-মেয়ে ও ভাগ্নে-ভাগ্নির নামে লন্ডনে ফ্ল্যাট কেনা হয় তখন আমাদের গভীর শ্রদ্ধায় মনে পড়ে সাইফুর রহমানের মতো মহিমান্বিত মানুষ যারা এ দেশের তহবিল সংগ্রহ করেছেন। জাতীয় সঞ্চয়কে বৃদ্ধি করেছেন। যার বিরুদ্ধে একটি টাকাও এদিক সেদিক করার অভিযোগ পাওয়া যায়নি।

তিনি বলেন, সাইফুর রহমান আন্তর্জাতিকভাবেও সম্মানিত হয়েছিলেন। বিশ্বব্যাংক ও আইএমএরফর চেয়ারম্যান হয়েছিলেন। এটি যেনতেন মানুষ হতে পারেন না।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *