নিজস্ব প্রতিবেদকঃমৌলভীবাজারের বড়লেখায়।জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার সম্মানিত শুভাকাঙ্ক্ষী ও সুপ্রভাত সিলেট অনলাইন চ্যানেলের চেয়ারম্যান ইউকে প্রবাসী জনাব হাবিবুর রহমান মানবিক কল্যাণে বিশেষ অবদান রাখায় নিসচার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকায় সুপ্রভাত সিলেট অনলাইন চ্যানেলের অফিসকক্ষে সম্মাননা স্মারক প্রদাকালে উপস্থিত ছিলেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, কার্যনির্বাহী সদস্য এনাম উদ্দিন ও সাধারণ সদস্য শাহরিয়ার আহমেদ শাকিল প্রমুখ।

এসময় তিনি নিসচার সামাজিক,মানবিক, স্বেচ্ছাসেবী ও জনসচেতনতামূলক কার্যক্রমের প্রতি ভূয়সী প্রশংসা করেন এবং সকল কার্যক্রমের প্রতি সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ইউকে প্রবাসী জনাব হাবিবুর রহমান সংক্ষিপ্ত সফরে স্বদেশে আসার পর থেকে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তাহার মানবিক সহযোগিতা অব্যাহত রয়েছে।

নিসচা বড়লেখা উপজেলা শাখা তাহার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *