শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫; সময়: ১০:৩৩ অপরাহ্ণ
সুপ্রভাত ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার দুপুরের পর থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে রাতে শাহবাগেই অবস্থান করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। এ সময় তারা শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ করে দেন।

সন্ধ্যার পর সরেজমিনে দেখা যায়, বিক্ষোভকারীরা শাহবাগে অবস্থান নিয়ে স্লোগান ও সমাবেশ চালিয়ে যাচ্ছেন। অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ইনকিলাব মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃবৃন্দের আহ্বানে সন্ধ্যার পর থেকে ছাত্র-জনতার উপস্থিতি আরও বাড়তে থাকে।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের সন্ধ্যায় অবরোধ কর্মসূচিতে বলেন, খুনিদের গ্রেপ্তার করতে ২৫ ডিসেম্বর পর্যন্ত সরকারকে সময় দেওয়া হয়েছিল। সেই সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এখন লাগাতার আন্দোলন চলবে। তিনি দাবি করেন, খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হবে না।

তিনি আরও বলেন, সরকারের উপদেষ্টারা এসে জনগণের সামনে জবাব না দেওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা। খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রাতভর অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *