প্রতিবেদন (সুপ্রভাত সিলেট):

সিলেট নগরীর শাহপরান থানা এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মনি আক্তারের (২২) গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে পুলিশ হত্যাকাণ্ড হিসেবে ঘটনা তদন্ত করছে। এ ঘটনায় নিহতের স্বামী তাজুল ইসলাম (২৮)কে আটক করা হয়েছে।

মনি আক্তার হবিগঞ্জ জেলার বাহুবল থানার খড়িয়াগাঁও গ্রামের মৃত আওয়াল মিয়ার কন্যা। সে সিলেট শহরের খাদিমপাড়া এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া থাকতেন। স্বামী তাজুল ইসলাম হবিগঞ্জের খরিয়া শংকরপপুর গ্রামের হাফিজ মিয়ার ছেলে।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন জানান, ২১ জুন সন্ধ্যায় ঘরের তীরের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা করেছেন। পারিবারিক কলহ থেকে এই হত্যাকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ওসি জানান, স্বামী তাজুল ইসলামকে আটক করে রোববার আদালতে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার গভীর তদন্ত করছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে।

— সুপ্রভাত সিলেট সংবাদ।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *