নানা অনিয়মের অভিযোগে সিলেটের দুটি বেসরকারি হাসপাতালকে মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার বিকেলে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ অভিযানে নগরের লামাবাজার এলাকার আয়েশা মেডিকেয়ার এবং মিরের ময়দান এলাকার শাহজালাল মেডিকেলকে এ জরিমানা করা হয়।

এর মধ্যে আয়েশা মেডিকেয়ারকে ৮০ হাজার টাকা এবং শাহজালাল মেডিকেলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজিব জানান, আয়েশা মেডিকেয়ারের কোনো বৈধ লাইসেন্স নেই। এছাড়া তাদের অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সামগ্রী পাওয়া গেছে। ২০১৯ সালের পর থেকে প্রতিষ্ঠানটির লাইসেন্স নবায়ন করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, শাহজালাল মেডিকেলের লাইসেন্স নবায়নের আবেদন করা হলেও সেখানে শিক্ষার্থীদের দিয়ে নার্সের কাজ করানো হচ্ছিল, যা বেআইনি। এছাড়া অপারেশনের আগে যথাযথভাবে অ্যানেসথেসিয়া প্রদান না করার মতো গুরুতর অনিয়মও পাওয়া গেছে।

এসব অভিযোগের ভিত্তিতেই ভ্রাম্যমান আদালত জরিমানা আরোপ করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজিব জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *