সিলেটে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। নিহতের নাম শেখ গয়াছ মিয়া (৫৫)। তিনি বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক ও বরুনী গ্রামের মৃত শেখ ইসকন্দর আলীর ছেলে।

শুক্রবার সকালে সিলেট ওসমানী হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ মে রাতে পীরের বাজার থেকে বাড়ি ফেরার পথে বরুনী গ্রামের রাস্তায় প্রতিপক্ষের হামলার শিকার হন গয়াস মিয়া। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যান স্বজনরা। হাসপাতালে চিকিৎধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হামলার ঘটনায় বৃহস্পতিবার ২০ জনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন তার ছেলে মাজেদ আহমদ (২৩)। মামলায় প্রধান আসামি করা হয়েছে আরেক আওয়ামী লীগ নেতা ও বরুনী গ্রামের মৃত জমির আলীর ছেলে মাসুক মিয়াকে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত জাহিদুল ইসলাম বলেন, মামলাটি এখন হত্যা মামলায় রুপান্তরিত হবে। মামলার প্রকৃত আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *