সিলেট নগরীর সুরমা মার্কেট এলাকার নিউ সুরমা আবাসিক হোটেলে পুলিশের অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৩ জন পুরুষ ও ৫ জন নারীসহ মোট ১৮ জনকে আটক করা হয়েছে।

পহেলা বৈশাখের রাতে (১৪ এপ্রিল) কোতোয়ালী মডেল থানা পুলিশের নেতৃত্বে এবং মহানগর গোয়েন্দা (ডিবি) শাখার সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. সজীব খান এবং তত্ত্বাবধান করেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল হক।

গোপন সংবাদের ভিত্তিতে হোটেলের বিভিন্ন কক্ষে একযোগে অভিযান চালানো হয়। অভিযানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যাদের আটক করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন: কাওসার হোসেন, মো. ফারুক, মো. আলী, উজ্জল আহমদ, শুভ আহমেদ, মারুফ খান, আব্দুল মজিদ, রিমন, মো. রাসেল, আল আমিন আহমদ, হাসেম, মতিউর রহমান, রাফি, তিশা আক্তার, রুমা খাতুন, কেয়া মনি, জান্নাতুল ফেরদৌস ও নিলুফা।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্টও প্রকাশ করা হয়েছে।

একজন পুলিশ কর্মকর্তা জানান, “শহরের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।”

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *