বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট সদরের উপজেলা সমাবেশ সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা: মাহবুুবুর রহমান ভূইঁয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আজ আমরা স্বাধীনভাবে কাজ করতে পারতাম না। স্বাধীন একটি রাষ্ট্র পেয়েছি বলেই সারা বাংলাদেশে এখন ৬১ লাখ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সগৌরবে পেশাগত দায়িত্ব পালন করতে পারছেন।
প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক মো: নুরুল হাসান ফরিদী বলেন, সার্বিক আইন শৃংখলা রক্ষাসহ দেশ ও জাতির প্রয়োজনে এই বাহিনী উল্লেখ্যযোগ্য অবদান রেখে যাচ্ছে। একসময় লক্ষহীনভাবে দেশ চলছিল। এখন উন্নয়নের লক্ষ্যমাত্রা নিয়ে দেশ গৌরবের সাথে এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সিলেট সদরের মো. রাশেল গাজী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আভি উন্নয়ন ব্যাংক সিলেটের আরএম মো: সাহাবুুদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের অবঃ পরিচালক ডা. মামুন পারভেজ, আনসার ও ভিডিপি সিলেটের সিএ এএসএম এনামুল হক, কানাইঘাটের ইউএভিডিও মোস্তাফিদুল হক, মো: জসিম উদ্দিন, মো: মশিউর রহমান মানিক।
সমাবেশের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আব্দুস সালাম, গীতা পাঠ করেন রূপক তালুকদার। অনুষ্ঠান শেষে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনিয়ন কমান্ডার, দলনেতা, দলনেত্রী ও ভিডিপি সদস্যদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন দক্ষিণ সুরমা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তানিয়া নাইজু।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *