খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ রাখার আগের সিদ্ধান্ত বহাল এবং ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। সিন্ডিকেটের এ বৈঠকে সভাপতিত্ব করেছেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ।
সভার সিদ্ধান্তে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সাথে সম্পৃক্ততা নিষিদ্ধ ঘোষণা করা হলো। এছাড়া রাজনীতির সাথে জড়িত শিক্ষার্থীদের ক্ষেত্রেও তদন্ত সাপেক্ষে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হোক। খবর বিবিসির।
এছাড়া সভায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত বহিরাগতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এবং একই সাথে প্রকৃত দোষী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার কথা বলা হয়েছে। প্রকৃত দোষী শিক্ষার্থীদের খুঁজে বের করতে পূর্ণাঙ্গ তদন্তের জন্য ৪ সদস্যের নিম্নলিখিত কমিটি গঠন করা হলো। কমিটি তিন কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করবে।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে মঙ্গলবার কুয়েটে ছাত্রদলের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সংঘর্ষে অর্ধ শতাধিক আহত হয়। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ সব ভবনে দুপুরে তালা লাগিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে গতকাল দুপুর একটা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিলেন তারা। ওই সময় পার হওয়ার পর তারা ভবনগুলোতে তালা দিয়ে দেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন যে তার কক্ষেও তালা দেয়া হয়েছে।
মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলন করে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি এবং উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানায় শিক্ষার্থীরা।
মঙ্গলবার রাতে অবরুদ্ধ করে রাখার পর অসুস্থ হয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাছুদ কুয়েট মেডিকেল সেন্টারে চিকিৎসা নিচ্ছেন। শিক্ষার্থীরা সেখানেও তাকে অবরুদ্ধ করে রেখেছে। মঙ্গলবার রাতেই উপাচার্য এক সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *