মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের মুক্তাজিপুর গ্রামে এক কৃষকের গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি গরু পুড়ে মারা গেছে। বৃহস্পতিবার (১ মে) ভোরে আব্দুস শহীদ নামের ওই কৃষকের গোয়ালঘরে এই দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক জানান, প্রতিদিনের মতো রাতে গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। ভোর পাঁচটার দিকে ঘুম ভেঙে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে চিৎকার করেন। তার চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে গোয়ালঘরে থাকা চারটি গরুই পুড়ে মারা যায়।
আব্দুস শহীদের দাবি, গোয়ালঘরসহ পুড়ে যাওয়া গরু মিলিয়ে তার প্রায় পাঁচ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
