মৌলভীবাজারের কুলাউড়ায় সয়াবিন তেল বাড়তি দামে বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে ৭টি ব্যাবসা প্রতিষ্ঠানকে ১৬হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০৩মার্চ) দুপুরে শহরের দক্ষিণ বাজার ও উত্তর বাজারে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন। এ সময় থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

অভিযানের নেতৃত্বদানকারী শাহ জহুরুল হোসেন বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে সয়াবিন তেল ও কাঁচাবাজার মনিটরিং করা হয়। এ সময় নির্ধারিত মূল্যের অধিক দামে সয়াবিন তেল বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৬হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়। এ রকম অভিযান অব্যাহত থাকবে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *