নিজস্ব প্রতিবেদক, সুপ্রভাত সিলেট

হবিগঞ্জের চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাগিনার হাতে ছেরাগ আলী (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। নিহত ছেরাগ আলী উপজেলার মহদিরকোনা গ্রামের সুরুজ আলীর পুত্র। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বিরোধপূর্ণ জমিতে হাল চাষ করতে যান ছেরাগ আলী ও তার লোকজন। এ সময় তার বোন নুর নাহার স্বামী আবুল কাসেম ও পুত্র বিকাশকে নিয়ে সেখানে বাধা দেন। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে গুরুতর আহত হন ছেরাগ আলী। পরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রমিজ উদ্দিন বলেন, নিহত ছেরাগ আলী ও তার বোনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে সালিশ বৈঠকে সমঝোতা হলেও কোর্ট থেকে মামলা প্রত্যাহার না হওয়ায় পুনরায় বিরোধ দেখা দেয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

 

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *