নিজস্ব প্রতিবেদক

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বালু-পাথর চুরির মামলায় আলমগীর আলম নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের খাঁয়েরগাঁওয়ে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আলমগীর আলম পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক। এছাড়া সাদাপাথর এলাকা সংযোগকৃত ধলাই রক্ষা কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আলমগীর আলমের বিরুদ্ধে ২০২৪ সালের একটি বালু-পাথর চুরির মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গত বছরের ৫ আগস্ট সাদাপাথর এলাকায় পাথর লুটের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সে সময় সেনাবাহিনীর সদস্যরা তাঁর নৌকা আটকে সতর্ক করেছিলেন।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র কর্মকার জানান, “আলমগীর আলম চেয়ারম্যানের বিরুদ্ধে আগের একটি মামলায় ওয়ারেন্ট থাকায় তাঁকে আটক করেছে ডিবি পুলিশ। পরে সকালে তাঁকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

 

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *