নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে নৌকা থেকে পানিতে পড়ে মাসুম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুম সিলেট নগরের শেখঘাট এলাকার কবির আহমেদের ছেলে। পরিবারসহ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসেছিলেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, পর্যটকবাহী নৌকায় থাকা অবস্থায় মাসুম অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তাহিরপুর স্টেশন অফিসার মো. ফরিদ হোসেনের নেতৃত্বে ডুবুরি দল বিকেল সাড়ে ৪টার দিকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *