সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে সফিকুর রহমান (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সফিকুর রহমান গোলাপগঞ্জের পালপাড়া গ্রামের মৃত ফাতির আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বেপরোয়া ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে থাকলেও চালক ও হেল্পারকে আটক করা সম্ভব হয়নি।

 

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *