তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ২৯তম দিনে সড়ক দুর্ঘটনারোধে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় সামাজিক সংগঠন নিরপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) বেলা ১২ টায় পুর্ব গ্রামতলা কুতুব আলী একাডেমির শিক্ষক-শিক্ষিকাসহ প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। “আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” সরকার নির্ধারিত এ প্রতিপাদ্যে সড়ক দুর্ঘটনারোধে শিক্ষার্থীদের নিরাপত্তায় সচতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থী সমাবেশে কুতুব আলী একাডেমির প্রধান শিক্ষক ইকবাল হোসেনের সভাপতিত্বে ও নিসচা বড়লেখা উপজেলা শাখার অর্থ সম্পাদক মারুফ হোসাইন সুমনের সঞ্চালনায় শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তা বিষয়ক নানান বিষয়াদি তুলে ধরেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ তারেক হাসনাত, নিসচা বড়লেখা শাখার সহ-সভাপতি ও মাসব্যাপী কর্মসূচীর উদযাপন কমিটির আহবায়ক আব্দুল আজিজ, কুতুব আলী একাডেমির সহকারী শিক্ষক শাহরিয়ার আহমেদ শাকিল, মিজানুর রহমান, নিসচা বড়লেখা শাখার কার্যনির্বাহী সদস্য জাকারিয়া আহমদ, শাহাব উদ্দিন, পারভেজ আহমদ প্রমুখ।

শিক্ষার্থী সমাবেশে নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন তার বক্তব্যে বলেন, সচেতনতা ও সতর্কতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা মোকাবিলা করা সম্ভব। তিনি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি অনুরোধ করে বলেন, পাঠদানের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনার মাধ্যেমে যেন পাঠদান করা হয়। প্রয়োজনে এ বিষয়ে নিসচার কর্মীরা সার্বিকভাবে সহযোগিতা করবে।

এছাড়াও নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজ নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দাবীর প্রতি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আকুল আবেদন করে বলেন, নিরাপদ সড়ক বাস্তবায়নে সচেতনতা তৈরির অংশ হিসেবে সড়ক নিরাপত্তার বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হোক। তাছাড়া তিনি কুতুব আলী একাডেমির শিক্ষক ও শিক্ষার্থী সমাবেশ সফল করায় নিসচা বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সড়ক দুর্ঘটনারোধে সচেতনতা বৃদ্ধিতে নিসচার আয়োজনে উপজেলার গুরুত্বপূর্ণ স্কুল-মাদ্রাসা গুলোতে শিক্ষক-শিক্ষার্থী সমাবেশ চলমান থাকবে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *