নিজস্ব প্রতিবেদকঃমৌলভীবাজারের বড়লেখায় ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় বড়লেখা উপজেলায় ৯ জন ভিক্ষুককে পুনর্বাসন এর অংশ হিসেবে গত ১৪-১১-২০২২ খ্রি. বর্ণি ইউনিয়ন এর ৫ জন ভিক্ষুকের মাঝে দোকান, গাভী ও ছাগল হস্তান্তর অনুষ্ঠানে বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জয়নাল আবেদীন এর সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুনজিত কুমার চন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ উবায়েদ উল্লাহ খান, বর্ণি ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি জনাব এনাম উদ্দিন ও সাধারণ সম্পাদক জনাব জুবের আহমদ। এসময় উপস্থিত বক্তাগন বলেন সরকার আপনাদের কে দোকান, গাভী, ছাগল উপহার দিচ্ছে আপনারা এগুলো ভালো ভাবে লালন পালন করবে। নিজে সাভলম্বী হবে পরিবার কে সাভলম্বী করবে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *