নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের বড়লেখায় বড়লেখা উপজেলা ফুটবল লীগ ২০২৪/২৫ এর সফল পরিসমাপ্তি হয়েছে, চায়ের দেশ খ্যাত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা হচ্ছে ফুটবলের উর্বর ভূমি দীর্ঘদিন পর বড়লেখায় বহুল আলোচিত বড়লেখা উপজেলা ফুটবল লীগ অনুষ্ঠিত হয়েছে, ১২টি দলের অংশগ্রহণে এবারের লীগ গত ১৫নভেম্বর জমকালো আয়োজনের মাধ্যমে শুভ উদ্বোধন হয় ধারাবাহিক ভাবে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ শেষে ৪টি দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়
সেমিফাইনাল থেকে দুটি দল ফাইনাল খেলায় উত্তীর্ণ হয়েছে তারা হচ্ছে ইমরান হোসেন জয় যুব ফুটবল ক্লাব চুকারপুঞ্জি বনাম গোল্ডেন স্টার কাঠালতলী। এ কি ইউনিয়নের দুটি শক্তিশালী দল ফাইনাল খেলায় মুখোমুখি হয় ফাইনাল খেলায় প্রথমআর্ধ গোল শূন্য ভাবে শেষ করে বিরতিতে যায় উভয় দল, বিরতির পর পুনরায় খেলায় শুরু হলে উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণ করে কিন্তু কুন দলই গোল করতে পারেনি, নির্ধারিত সময় গোল শূন্য অমিমাংসিত থাকায় টাইব্রেকারে খেলার নিস্পতি ঘটে। টাইব্রেকারে ইমরান হোসেন জয় যুব ফুটবল ক্লাব চুকারপুঞ্জি ৪-৩ গোলে গোল্ডেন স্টার ফুটবল ক্লাব কাঠালতলী কে পরাজিত করে বড়লেখা উপজেলা ফুটবল লীগ এর চ্যাম্পিয়ন
গত ১৮জানুয়ারি বড়লেখা উপজেলা ফুটবল লীগের ফাইনাল ম্যাচে সিলেট বিভাগের সাবেক তারকা ফুটবলারদের মিলন মেলা ঘটে দীর্ঘদিন পর বড়লেখা উপজেলার ফুটবল লীগ অনুষ্ঠিত হওয়ায় বড়লেখা উপজেলার দর্শকদের মুখে হাসি ফুটেছে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে পিসি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *