নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের বড়লেখায়, বড়লেখা পুরাতন বাজার জামে মসজিদের নির্মাণকাজে সহযোগিতার জন্য সত্তর হাজার টাকা অনুদান দিয়েছে বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে।

১৭ জানুয়ারি,রোজ বুধবার বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মসজিদটি পরিদর্শনে গেলে তাৎক্ষণিক তিনি অনুদানটি ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের দাতা সদস্য আকরাম আলী রাজা,প্রজেক্ট কো-অর্ডিনেটর শামীম আহমেদ,সহকারী প্রজেক্ট কো-অর্ডিনেটর করিম মাহমুদসহ মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে কামরুল ইসলাম জরাজীর্ণ এই মসজিদের নির্মাণ কাজে সহযোগিতার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *