নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের বড়লেখায় সাম্প্রতিক সময়ের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ হাকালুকি হাওর পাড়ের ৩টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে বন্যার্তদের পাশে আমরা নামের সংগঠনটি।
৮অক্টোবর মঙ্গলবার বিকেলে স্থানীয় দর্শনা ব্রিজে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবিদুর রহমান, সাংবাদিক মোস্তফা উদ্দিন, বড়লেখা সরকারি কলেজের শিক্ষক লিমন আহমদ, টিম ফর কোভিড ডেথের সভাপতি শাহাব উদ্দিন, স্কাউটার রাহিন আহমদ, ব্যবসায়ী সাদমান সাঈদ সহ প্রমুখ।
উল্লেখ্য চলতি বছরের ভয়াবহ বন্যায় বড়লেখা উপজেলার হাওরপারের বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের পাশে দাঁড়াতে বড়লেখা উপজেলার সর্বস্তরের জনসাধারণদের নিয়ে বন্যার্তদের পাশে আমরা একটি গঠন গড়ে তোলা হয়েছে। এই পর্যন্ত সংগঠনটি বন্যার্তদের পুনর্বাসনের জন্য তিনটি ধাপে ৪৫ টি পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার আরো ৩টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। এতে যুক্তারষ্ট্র প্রবাসী তুফায়েল আহমদ, প্রবাসী রেজাউল ইসলাম, আফজল আহমদ ও তারেক আহমদসহ অনেক বিত্তবান ব্যক্তিরা সহযোগিতা করেছেন।
