বাংলা নববর্ষ উপলক্ষে ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে বরণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকা-সিলেটগামী পারাবত এক্সপ্রেসসহ এ রুটে চলাচলকারী বিভিন্ন ট্রেনে যাত্রীদের শুভেচ্ছা জানান রেলওয়ের কর্মকর্তারা।

প্রগতি রেলওয়ে ক্যাটারার্সের স্টুয়ার্ড ম্যানেজার মো. আনিছ জানান, পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের সকল যাত্রীকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পাশাপাশি শিশুদের মাঝে চকলেট বিতরণ করা হয়, যাতে যাত্রীদের মধ্যে নববর্ষের আনন্দ ছড়িয়ে দেওয়া যায়।

অন্যদিকে, প্রগতি রেলওয়ে ক্যাটারার্সের স্টুয়ার্ড ম্যানেজার মো. মইন উদ্দিন বলেন, যাত্রীসেবার মান উন্নয়নে তারা প্রতিনিয়ত কাজ করছেন। নববর্ষকে আনন্দময় করে তুলতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

এসময় ঢাকা-সিলেট রুটের যাত্রীরা রেলওয়ের এই উদ্যোগকে স্বাগত জানান। অনেক যাত্রীকে হাসিমুখে ফুল গ্রহণ করতে দেখা যায়, আর শিশুরা আনন্দের সঙ্গে চকলেট নিতে এগিয়ে আসে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *