জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হলেও যৌথ বাহিনীর অভিযানের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তালিকা দীর্ঘ হচ্ছে বলে অভিযোগ করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। তারা মনে করে, আওয়ামী লীগের শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের যে ভয়াবহ সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছিল, বর্তমান অন্তর্বর্তী সরকার তার ধারাবাহিকতা রক্ষা করছে।
