বিয়ানীবাজারের দুবাগে ঝুলন্ত অবস্থায় এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্কুলছাত্রী তায়ৈবা বেগম চৌধুরী (১৪) উপজেলার দুবাগ ইউনিয়নের সিলেটীপাড়া গ্রামের রুহুল আমীন চৌধুরীর মেয়ে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।

জানা যায়, শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দুবাগ ইউনিয়নের সিলেটীপাড়ার নিজ বসতঘরে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যার পথ বেছে নেয় সে। খবর পেয়ে দুপুরে মরদেহ উদ্ধার করে পুলিশ। রহস্যঘেরা ওই আত্মহত্যার কারণ নিয়ে তদন্ত চলছে।

আত্মহননকারী স্কুলছাত্রীর  পিতা প্রবাসে থাকেন। ভাই-বোনদের মধ্যে ২য় তায়ৈবার এমন ঘটনায় পরিবারে চলছে আহাজারি।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশরাফ উজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি, তবে তদন্ত চলছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *