সিলেটের Bishwanath Upazila-এ নিখোঁজের পাঁচদিন পর জঙ্গল থেকে রাজমিনা বেগম (২২) নামে এক তরুণীর পচনধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার Rampasha Union-এর কাউপুর গ্রামের একটি পুকুরপাড়সংলগ্ন জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাজমিনা বেগম ওই গ্রামের কৃষক রশিদ আলীর মেয়ে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ২টার পর থেকে রাজমিনা নিখোঁজ ছিলেন। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে পরদিন বুধবার Bishwanath Police Station-এ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর বাবা।
শনিবার বিকেলে কাউপুর গ্রামের মারফত আলী বাড়ির পেছনের জঙ্গলে মুর্তা (বেতজাতীয় গাছ) কাটতে যান। এ সময় তীব্র পচা গন্ধ পেয়ে তিনি জঙ্গলের ভেতরে এগিয়ে গেলে বাউন্ডারি দেয়ালের পাশে একটি ছোট করচ গাছে রাজমিনার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং ইউপি সদস্যের মাধ্যমে পুলিশে খবর দেওয়া হয়।
স্থানীয় ইউপি সদস্য আফিজ আলী জানান, দীর্ঘ সময় ঝুলে থাকায় মরদেহে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং তাতে পোকাও ধরে যায়। এতে মৃতদেহটি অনেকটাই বিকৃত হয়ে যায়।
Bishwanath Police Station-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য Sylhet MAG Osmani Medical College Hospital মর্গে পাঠিয়েছে।
তিনি জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা—সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
