০৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সন্ধ্যা ৮:৫০ ঘটিকায় সিলেট মহানগর গোয়েন্দা বিভাগের ইয়াংকি-০১ দল গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা ক্রিকেট স্টেডিয়াম টিকেট কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেফতার করেছে। তাদের কাছে জুয়া খেলার সামগ্রী পাওয়া যায়।

গ্রেফতারকৃতরা হলেন: ১. সাগর (৩৮), পিতা- আব্দুল মালেক, বাসস্থান- চরগাছা, বশুরহাট, নোয়াখালী, বর্তমানে সিলেটের খোজারখলা এলাকার নানু মিয়ার ভাড়াটিয়া। ২. ফকির আলী (২৮), পিতা- কামাল মিয়া, বাসস্থান- রহিখাই, মোগলাবাজার, সিলেট। ৩. ময়নুল ইসলাম (৩০), পিতা- মৃত উস্তার আলী, বাসস্থান- তেলিরাই, দক্ষিণ সুরমা, সিলেট। ৪. জনি আহমেদ (২৫), পিতা- এলাইছ মিয়া, বাসস্থান- ভার্তখলা, দক্ষিণ সুরমা, সিলেট।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এসএমপি-এর মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *