সিলেট জেলা বিএনপি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের প্রতি সম্মাননা জ্ঞাপন করেছে। সোমবার (৭ জুলাই) বিকাল ৩টায় নগরীর একটি হোটেল মিলনায়তনে শহীদদের পরিবার ও পরিজনের সম্মানে বিশেষ স্মরণ ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে বলেন,
“হাসিনা কোনোভাবেই পালিয়ে যায়নি। বহু মানুষের আত্মত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি। গত ১৫ বছরে শাসকগোষ্ঠী প্রায় বিশ হাজার মানুষকে হত্যা করেছে। শুধু গত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ৩৬ দিনের মধ্যে দুই হাজার মানুষ শহীদ হয়েছেন। শহীদ পরিবারদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব। তাদের পুনর্বাসন, সন্তানদের শিক্ষার নিশ্চয়তা ও ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
অন্যান্য বক্তারা ও উপস্থিতি
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন:
- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু
- ডা. এজেডএম জাহিদ হোসেন
- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা
- ড. এনামুল হক চৌধুরী
- খন্দকার আব্দুল মুক্তাদির
- এম. এ. মালিক
- ডা. সাখাওয়াত হাসান জীবন
- জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউস
- সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন
- মিফতাহ্ সিদ্দিকী
- জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, আবুল কাহের চৌধুরী শামীম, মিজানুর রহমান চৌধুরী
- সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জেলা উলামা দলের সদস্য সচিব হাফেজ কামাল উদ্দিন কোরআন থেকে তেলাওয়াত করেন।
