নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার উদ্যোগে ৯ মে রবিবার বিকাল ৫টায় সিলেট নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রায় শতাধিক রোজাদারদের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য মোঃ জহিরুল ইসলাম মিশু।

এ সময় তিনি বলেন নিসচা করোনাকালীন সময়ে শুরু থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং আগামীতেও পাশে থাকবে।এসময় তিনি সমাজের বিওবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাবেল, সিলেট অনলাইন প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক কে এ রহিম সাবলু, নিরাপদ সড়ক চাই নিসচা সিলেট মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক সাদেকুর রহমান চৌধুরী, আতিকুর রহমান খান মুন্না, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তফাদার মুক্তার, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী, সদস্য পার্থ সারথি দাস, সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য আব্দুল হাসিব, আবু জাবের।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *