শুক্রবার (২৭ মার্চ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিশোর চালকের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ২৪ মার্চ রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সৈয়দপুর ঈশানকোনা এলাকার বাদশাহ মিয়ার গ্যারেজে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শুক্রবার (২৭ মার্চ) দুপুরে জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে। তবে মূল অভিযুক্ত বাদশাহ মিয়া এখনও পলাতক রয়েছেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
