টরন্টো, ২৫ আগস্ট, ২০২৫: টরন্টোর করভেট পার্কে রোববার অনুষ্ঠিত ড্যানফোর্থ প্রিমিয়ার লীগ (ডিপিএল) সিজন-৩-এর চূড়ান্ত খেলায় এক অভাবনীয় কীর্তি গড়ে নতুন চ্যাম্পিয়ন হিসেবে আত্মপ্রকাশ করেছে গ্রেটার বড়লেখা স্পোর্টিং ক্লাব। প্রথমবারের মতো এই লীগে অংশ নিয়ে তারা রানার-আপ গোলাপগঞ্জ গ্লোরিয়াসকে মাত্র ৪ রানের নাটকীয় জয়ের মাধ্যমে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয়।

গত ১১ আগস্ট প্লেয়ার নিলামের মাধ্যমে শুরু হওয়া টুর্নামেন্টটিতে ১০টি দল অংশ নেয়। তবে গত সিজনের চ্যাম্পিয়ন বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ায় টুর্নামেন্টে অপ্রত্যাশিত মোড় নেয়।

ফাইনালে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় গ্রেটার বড়লেখা দল। তাদের পক্ষে তাসকিন ৪৯ রান (১৬ বল) এবং ইয়াসিন ৩০ রান (৭ বল) এর দ্রুতগতির ইনিংসের সুবাদে দলটি নির্ধারিত ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে বিশাল ১২৯ রান সংগ্রহ করে। জবাবে গোলাপগঞ্জ গ্লোরিয়াস হুসবান আফজালের ৫৪ রান (১১ বল) এবং ফারহান আফজালের ৩৭ রান (১৫ বল) এর বীরত্বপূর্ণ প্রচেষ্টা সত্ত্বেও ৬ ওভারে ৪ উইকেটে ১২৫ রান করে। ফলে মাত্র ৪ রানের অল্প ব্যবধানে ম্যাচটি হারে গোলাপগঞ্জ।

ম্যাচ সেরা হন গ্রেটার বড়লেখার ইয়াসিন, যিনি ৭ বলে ৩০ রানের পাশাপাশি ২ উইকেটও নেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য সিরিজ) হন গোলাপগঞ্জ গ্লোরিয়াসের আফজাল।

খেলা শেষে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আরিফ, রাজনীতিবিদ কাওসার আহমেদ ও স্থানীয় সিটি কাউন্সিলর সহ স্পনসরা। চ্যাম্পিয়ন দলটি পাঁচ হাজার ডলার এবং রানার্স-আপ দলটি তিন হাজার ডলার পুরস্কার লাভ করে। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় আফজাল পুরস্কারস্বরূপ একটি ৫২ ইঞ্চির স্মার্ট টেলিভিশন গ্রহণ করেন।

গ্রেটার বড়লেখা স্পোর্টিং ক্লাবের অধিনায়ক আব্দুস শাকুর তার দলের এই অসাধারণ অর্জন নিয়ে বলেন, “এটি একটি অবিশ্বাস্য অনুভূতি। আমাদের সমস্ত খেলোয়াড়, পরিচালক এবং অবিশ্বাস্য সমর্থকদের জন্য এই জয় উৎসর্গ করা হলো। প্রথম সিজনেই শিরোপা জয় আমাদের জন্য বিশাল একটি achievement। এই সাফল্য আমাদের দলের মালিক, ম্যানেজার বৃন্দ ও সমর্থকদের উৎসর্গ করা হলো।

দলের মালিক ওলিউর রহমান ওলি বলেন, “আমরা আমাদের সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। এই জয় আমাদের ভবিষ্যৎ প্রকল্পগুলোর জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে। আমাদের টিম ম্যানেজার দুলার আহমদ, সায়েদ তুফায়েল, কাসেম জব্বার, মান্না-এর অক্লান্ত প্রচেষ্টা এবং টিমওয়ার্কই আমাদের এই জয় এনে দিয়েছে।”

কমিউনিটি নেতা ও ক্লাবের উপদেষ্টা ইমরুল ইসলাম  সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এই জয় শুধুমাত্র একটি ট্রফি নয়, এটি আমাদের সম্প্রদায়ের unity । আমরা ভবিষ্যতে আরও বড় প্রতিযোগিতার জন্য দলকে প্রস্তুত করতে কাজ করে যাব।”

দলটির ক-অনার জনি সিদ্দিকী বলেন, প্লারদের অক্লান্ত চেষ্টা আর সমর্থকদের ক্রমাগত সমর্থনের ফলে আমরা এই সাফল্য পেয়েছি ।

ম্যানেজার দুলাল আহমেদ, খেলোয়াড়দের অসম্ভব প্রচেষ্টা এবং টিমওয়ার্ককে এই সাফল্যের মূল কারণ হিসেবে আখ্যায়িত করেন।

এভাবে উত্তেজনা, আবেগ এবং রোমাঞ্চের মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হয় ড্যানফোর্থ প্রিমিয়ার লীগের তৃতীয় আসর, যা স্থানীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে এক অবিস্মরণীয় স্মারক হিসেবে রয়ে গেল।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *