এএফসি বাছাইপর্বে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দলের সঙ্গে যোগ দিতে ইংল্যান্ড থেকে সরাসরি ক্যাম্পে যোগ দিয়েছেন তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। ঢাকায় পৌঁছেই তিনি ভারতের বিপক্ষে জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।মূল বাছাইপর্বের আগে বাংলাদেশ দল নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। হামজার আগমনে দলের অনুশীলন ক্যাম্পে বরাবরই বাড়তি উদ্দীপনা দেখা যায়। আজ (সোমবার) দলের কোনো অনুশীলন না থাকলেও, আগামীকাল থেকেই তিনি সতীর্থদের সঙ্গে অনুশীলনে নামবেন।

এদিকে, প্রতিপক্ষ ভারত হওয়ায় এই ম্যাচকে ঘিরে সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উন্মাদনা। আজ দুপুর ২টায় ‘কুইকেট ডট মি’ ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরু হয়।
বাফুফের কম্পিটিশন কমিটির ম্যানেজারের তথ্যমতে, অবিশ্বাস্যভাবে মাত্র তিন মিনিটের মধ্যেই ১৮ হাজার সাধারণ গ্যালারির টিকিট শেষ হয়ে যায়।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *