সিলেটে ১ ঘণ্টার ব্যবধানে তৃতীয়বারের মতো ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার (২৯ মে) সকাল ১০ টা ৩২ মিনিট, ১০টা ৪৭ ও ১১ ৩০ মিনিটে সিলেট অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক আবহাওয়া অফিস। তবে তাৎক্ষণিক রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ভুমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বরত কর্মক’র্তা ইকবাল হোসেন জানান, সিলেটে ১ ঘন্টার ব্যবধানে পর পর তিনবার ভূমিকম্প হয়েছে। তবে কত মাত্রার তা জানার চেষ্টা চলছে। কেন না ভুমিকম্পের বিষয়টি স্টেশনে রিসিভ হয়নি। অন্তত ৩টি স্টেশনে রিসিভ হলে বলা যেত কত মাত্রার ভূমিকম্প হয়েছে। এর উৎপত্তিস্থল কোথায়।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *