সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় মটরসাইকেলের ধাক্কায় লামিশা আক্তার (১০) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।সোমবার (১১জুলাই) উপজেলার সদর ইউনিয়নের গীর্দ স্টিলের পুলের উপরে এ ঘটনাটি ঘটে।

নিহত শিক্ষার্থী ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় গ্রামের আহমদের মেয়ে ও রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (১১ জুলাই) বিকেল ৪টার দিকে সদর ইউনিয়নের গীর্দ গ্রামের রাস্তায় স্টিলের ব্রীজের উপরে একটি মোটরসাইকেল লামিশা আক্তারকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।

গোলাপগঞ্জ মডেল থানার এস আই ফয়জুল করিম শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *